তুমি তোমরা পৃথিবী বদলাও
আনকোরা সব কথার ফুলঝুরিতে;
তুমি তোমরা সবই জানো
অদ্ভুত অন্তর্জামি ক্ষমতায়;
তুমি তোমরা কুড়াও সফলতা
ব্যর্থতারই প্রচন্ড অহংকারে।
তুমি তোমরা বাঁচো বাঁচাও
বাস্তবতার মিথ্যে আপোষে;
তুমি তোমরা জিতছো যুদ্ধে
একই পরিবারের ইতিহাসে;
তুমি তোমরা হচ্ছো ভিকটিম
মিথ্যের আদালতে একপেশে রায়ে। bola88
আমি কেউ নই, মানুষ বৈ
নেই তো আমার আর কোন পরিচয়;
জেনো আমি হারবোনা
হারলে হারবে আমার আয়ুষ্কাল!
২১০৫২১
ঢাকা ১২১২