আমরা প্রায়ই বলি, “আমরা তো নিয়মিত পোস্ট করছি, কাজ হচ্ছে না কেন?” সমস্যাটা শুধু পোস্টিং-এ না। হ্যা নিয়মিত কন্টেন্ট পোস্ট করাটা অডিয়েন্স এবং সোশ্যাল মিডিয়ার এলগোরিদম দুই এর জন্যই খুবই প্রয়োজনীয়। তবু সবার মাঝে ছড়িয়ে যেতে চাই আরেকটু বেশী কিছু, ঝামেলাটা আসলে ভাবনায়।

যেটা হয়, প্রচুর কন্টেন্ট যাচ্ছে ঠিকই কিন্তু, বেশিরভাগেরই কোনো ক্লিয়ার পারপাস থাকে না। শুধুই “Presence” বজায় রাখার জন্যই যেন পোস্ট করা হয়।

কিন্তু একটা কঠিন সত্য— কন্টেন্ট ইজ নট আ ডেকোরেশন, কন্টেন্ট ইজ কমিউনিকেশন। আর কমিউনিকেশন বা যোগাযোগটাই যদি ক্লিয়ার না হয় তাহলে তো রেজাল্ট আসবে না, স্বাভাবিক!

“আমরা কী বলবো?” — থেকে শুরু হয়, বেশিরভাগ ব্র্যান্ডই কথা বলা শুরুই করে প্রচন্ড আমিত্ব থেকে — “আমাদের product”, “আমাদের offer”, “আমাদের service” প্রভৃতি।

কিন্তু মানুষ এসব শুনতে আসে না। মানুষ আসে— তার নিজের সমস্যা নিয়ে, নিজের অনুভূতি নিয়ে, নিজের প্রয়োজন নিয়ে। কন্টেন্ট যদি “আমি” দিয়ে শুরু হয়,

আর “তুমি”তে শেষ না হয়— তাহলে সেটা কানেক্ট করবে না।

এরপরে যেটা হয়, Attention আছে, কিন্তু Intention নেই। অনেক কন্টেন্টই এটেনশন ঠিকই পায়— likes, views, shares… কিন্তু বিজনেজ আর আসে না।

কেন এরকম হয়? কারণ attention আর intention এক জিনিস না। Attention মানে, মানুষ দেখলো আর Intention মানে, মানুষ ভাবলো, “এটা আমার দরকার”।

এই দ্বিতীয় জায়গাটা তৈরি করতে না পারলে কনটেন্ট কখনোই কনভার্ট করবে না।

আর এরপর অনেকের Consistency যদিওবা আছে, কিন্তু Direction? একদমই নেই। অনেকেই নিয়মিত পোস্ট করে। আজ motivational, তো কাল offer আর পরশু meme, তারপর product! সবই আছে, কিন্তু কোনো storyline নেই, ব্র্যান্ডকে ঠিক চেনানোর চেষ্টাটা নেই।

একটা ব্র্যান্ড যদি গল্প না বলে— তাহলে মানুষ তাকে মনে রাখবে কীভাবে? আবার, সেই গল্প যদি অডিয়েন্সের জীবনের সাথে, যাপনের সাথে কানেক্ট করতে না পারে তবে সেই অডিয়েন্স, ক্রেতায় পরিণত হবে কি করে?!

প্রতিটি কন্টেন্ট আলাদা আলাদা কোনো পোস্ট না— এটা একটা continuous narrative। যেই ন্যারেটিভ হবে ব্র্যান্ডকে ঘিরে, ব্র্যান্ড এর গল্পকে ছড়িয়ে দিতে।

– To be continued

260415

#TheBrandEngineer

Part 02 Link