… মার্কেটের একদম সবাইই কপি করছে, কেউ গভীরে ঢুকছে না। একটা ট্রেন্ড আসল— সবাই একদম সর্বস্ব নিয়ে ঝাপিয়ে পড়লো সেই ট্রেন্ডের উপরে! অথচ সেই ট্রেন্ড ব্র্যান্ডের সাথে কানেক্ট করছে কিনা, ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছে নাকি আরো কমাচ্ছে সেদিকে অতোটা খেয়াল আর রাখা হচ্ছে না।

একই রকম ডিজাইন, একই ক্যাপশন স্টাইল আর হুক; সবাই মিলে যেন একটাই ব্র্যান্ড! হাহা। কাস্টমার কি এটা চায়? নাকি ইগনর করছে নীরবে, সেই খোঁজ না রাখতে রাখতে যা হয়েছে, হচ্ছে যে সবাইই ভিজিবল কিন্তু কেউই মেমোরেবল হতে পারছে না। 7meter

ইদানীং তো আবার আরেকটা ব্যাপার চলে আসছে ব্র্যান্ড কন্টেন্ট ডিজাইনে। সবাইই আর্টিস্ট হতে চায়! আর্টিস্ট হওয়া দোষের নয়, তবে কমার্শিয়াল আর্ট এর একটা ব্যাপার হচ্ছে সেটা মার্কেটে বিকোতে হবে; সঠিক ম্যাসেজটা অডিয়েন্সের কাছে পৌছতে হবে। ব্রেনে, মনে একদম গেঁথে ফেলতে হবে যাতে আরো বেশী অডিয়েন্স কাস্টমারে কনভার্ট হয়।

অথচ হচ্ছে কী? ওভারডিজাইন! দেখতে যেন অনিন্দ্য সুন্দরী, হাই এন্ড এনিমেশন আছে, দারুণ কালার আছে, স্মার্ট এডিটিং আছে, কিন্তু কন্টেন্টের আসল যে টাস্ক, মেসেজ, সেটাই হচ্ছে না! ডিজাইন এটেনশন ধরে আর মেসেজ ডিসিশন নেয়। এই ব্যাপারটাকে সুইট স্পটে ব্যালেন্স করতে না পারলে যেটা হয়, কন্টেন্ট শুধু দেখাই হয় কিন্তু কাজ আর করে না।

ক্রমাগত কন্টেন্টের মাধ্যমে ব্র্যান্ডের ট্রাস্ট, অথোরিটি বিল্ড করার চেষ্টা একদমই চোখে পড়েনা, তাহলে মানুষ কেন কিনবে আপনার থেকে? ক্রেতা যদি কানেক্টই না হয়, বিশ্বাস, আস্থাই স্থাপন করতে না পারে তবে সে কখনোই কিনবে না শুধু ভিউই বাড়বে কন্টেন্টের।

তাই, কন্টেন্টের মেসেজে থাকা চাই ব্র্যান্ডের গল্প, বলে ফেলা কথার প্রুফ আর একটা দারুণ অভিজ্ঞতা! এগুলো ছাড়া কন্টেন্ট শুধুই ডিজিটাল দুনিয়ার নয়েজ!

তাহলে কাজের কন্টেন্ট কেমন? একটা ইফেক্টিভ কন্টেন্টের মোটা দাগে ৩টা লেয়ার।

Attention → মানুষ থামবে

Trust → মানুষ বিশ্বাস করবে

Action → মানুষ কিছু করবে

আমাদের এখানে বেশিরভাগ কন্টেন্ট প্রথম লেয়ারেই প্রবেশ করতে হিমশিম খায়, সেখানে বাকিগুলো তো বিলাসিতা। সর্বপরি, কন্টেন্ট বানানো এখন অনেক ইজি কিন্তু মিনিংফুল, কাজের কন্টেন্ট দিন দিন বিলুপ্তপ্রায় প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে।

যে ব্র্যান্ড এটা বুঝে, মানে তারাই শুধু রিচ না, রেজাল্ট পায়, পাচ্ছে।

দিনশেষে একটা প্রশ্ন রেখে যাই—

আপনি কি শুধু content পোস্ট করছেন, নাকি আপনার ক্রেতাদের ঘিরে একটা কম্যুনিকেশন সিস্টেম তৈরি করছেন?

২৬০৪১৯

#TheBrandEngineer

Part 01 Link