উৎসব, মানুষ আর ব্র্যান্ড — আমরা কোথায় ভুল করি?

বাংলাদেশে “১২ মাসে ১৩ পার্বণ”—এই কথাটা শুধু প্রবাদ না, এটা আমাদের সংস্কৃতির হার্টবিট।

ঈদ, পূজা, পহেলা বৈশাখ, শীতকাল, বর্ষা—প্রতিটা সময়ের আলাদা একটা অনুভূতি আছে। মানুষ এই সময়গুলোতে শুধু কেনাকাটা করে না, তার মনে রাখার মতো মুহূর্ত খোঁজে। কিন্তু সমস্যা হচ্ছে—

আমাদের বেশিরভাগ ব্র্যান্ড এখনো উৎসবকে দেখে শুধু “সেল” হিসেবে।

“Eid Sale”

“Boishakh Offer”

“Winter Discount”

সবাই একই কথা বলে। সবাই একই রঙ ব্যবহার করে। সবাই একই টাইপ পোস্ট করে। ফলাফল?

Noise বাড়ে, Attention কমে, Trust তৈরি হয় না।

তাহলে ব্র্যান্ড কী করবে? উৎসব মানে কি শুধুই অফার? উৎসব মানে আবেগের ফুলঝুরি, স্মৃতির ডালা আর জাতিগত পরিচয়; একটা শক্তিশালী ব্র্যান্ড উৎসবকে ব্যবহার করতে পারে মানুষের যাপিত জীবনের সাথে কানেক্ট করতে, একটা গল্প বলতে যা স্মৃতির বন্দী বাক্স থেকে তুলে নিয়ে এসে সুনির্দিষ্ট অনুভূতি তৈরি করবে।

একটা সহজ ফ্রেমওয়ার্ক:

Context → এই উৎসব মানুষ কীভাবে অনুভব করে?

Culture → এর পেছনের গল্প কী?

Communication → তুমি কীভাবে সেটা বলছো?

যেমনটা এরকম হতেই পারে- 7meter

ঈদে শুধু “ডিসকাউন্ট” বলার বদলে— “এই ঈদে কারো হাসির কারণ হোন” কিংবা শীতে শুধু “অফার” না— “উষ্ণতা ভাগ করে নেওয়ার দারুণ একটা গল্প”

সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়, ব্র্যান্ড নিজেদের নিয়ে কথা বলে। উৎসব কিন্তু মানুষকে নিয়ে। যে ব্র্যান্ড এটা বুঝে— সে শুধু বিক্রিই নয়, সবার মনে জায়গা করে নেয়। যেমনটা আমরা দেখি গ্রামীণফোনের স্বপ্ন বাড়ি যায় কিংবা মেরিলের শীতের ক্যাম্পেইন অথবা রবির রমজানের ক্যাম্পেইনে!

উৎসব আসবে যাবে। কিন্তু আপনি যদি মানুষের মনে একটা অনুভূতি তৈরি করতে পারেন— তাহলে ব্র্যান্ড থেকে যাবে।

ভেবেছেন কখনো, আপনি কি আপনার ব্র্যান্ডকে শুধু “অফার” বানাতে চান, নাকি একটা “অভিজ্ঞতা”?

২৬০৪১৩

#TheBrandEngineer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *