আমি, আমি; আর আমি!
সমাজ, রাষ্ট্র কিংবা পুরো পৃথিবী তোমাকে মাথায় তুলে নাচতেই পারে, তবে সেটা সম্পুর্ণ তাদেরই স্বার্থে!
এই আমিত্বের মাঝে যখনই তুমি হারিয়ে যাবে তখনই তোমার পতনের সবে শুরু।
আমি থেকে বের হয়ে যখন বিশ্ব দেখবে তখন বুঝবে পৃথিবীটা কেমন আর তার সত্যিকার রঙগুলিই বা কী!
চোখ কান তো খুলেই রাখো, এবার বিবেক, মস্তিষ্ক আর হৃদয়ের সোপান উন্মুক্ত করে খেয়াল করো তবেই দেখতে পাবে কে আসল কে ছল!
আমি, তুমি আর আমরা এর বাইরেও একটা বিশাল বিশ্ব পড়ে আছে। আর সেখানে কখনো প্রচন্ড স্বার্থের দ্বন্দ্ব কিংবা কখনো প্রবল ভালোবাসার ছন্দ!
১৯০৩০৮